সেন্ট্রালাইজড ক্লিয়ারিংয়ের মধ্য দিয়ে পদ্মা ব্যাংকের কেন্দ্রীয়করণ শুরু

সান বিডি ডেস্ক আপডেট: ২০২২-০৫-২৬ ২১:৩০:৫৪


সেন্ট্রালাইজড ইনওয়ার্ড ক্লিয়ারিং উদ্বোধনের মাধ্যমে পদ্মা ব্যাংক লিমিটেডের কেন্দ্রীয়করণ রূপান্তর শুরু করেছে পদ্মা ব্যাংক লিমিটেড।সুষ্ঠু কর্পোরেট শাসন প্রতিষ্ঠায় এই উদ্যোগ আরেকটি মাইলফলক।

দেশের বিভিন্ন ব্যাংকে জমা পড়া পদ্মা ব্যাংকের নিজস্ব চেক গুলো এতদিন একাউন্ট সংশ্লিষ্ট শাখা থেকে ক্লিয়ারিং করা হত। তবে এখন থেকে কেন্দ্রীয়ভাবে তা নিষ্পত্তি করা হবে। হেড অফিসে পেমেন্ট সিস্টেম ইউনিটের মাধ্যমে যাচাইকরণের পর চেক ক্লিয়ারিংয়ে যাবে। এটি অভ্যন্তরীণ ক্লিয়ারিংকে আগের চেয়ে বেগবান ও নিরাপদ করে তুলবে, সেই সঙ্গে নিশ্চিত হবে স্বচ্ছতা ও জবাবদিহিতা।

পদ্মা ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা তারেক রিয়াজ খান বলেন, “পদ্মা ব্যাংক সুশাসন প্রতিষ্ঠায় প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের গ্রাহকদের নিরাপদ পরিষেবা নিশ্চিত করাই আমাদের অগ্রাধিকারের শীর্ষে। আগামী দিনে কেন্দ্রীয়করণ রূপান্তরের আরও উদ্যোগ থাকবে”। এ ব্যাপারে তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের সর্বদা সতর্ক থাকার নির্দেশ দেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপ-ব্যবস্থাপনা পরিচালক জাবেদ আমিন, ইভিপি ও হেড অব অপারেশনস সৈয়দ তৌহিদ হোসেন, পদ্মা ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউটের অধ্যক্ষ ও এসইভিপি সাবিরুল ইসলাম চৌধুরী, আন্তর্জাতিক বিভাগের প্রধান ও এসভিপি এএসএম আসাদুল ইসলাম এবং ভিপি ও সিআইটিও মো: মোশাররফ হোসেন খান- সহ বিভিন্ন বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এএ