ইমরান খানের বিরুদ্ধে পুলিশের মামলা
আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২০২২-০৫-২৭ ১২:৩৫:২৩
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ও তার দল পিটিআইয়ের শীর্ষ নেতাদের বিরুদ্ধে মামলা দায়ের করলো ইসলামাবাদ পুলিশ।
পুলিশের দেয়া অভিযোগপত্রে বলা হয়, লাহোর-করাচি ছাড়াও রাজধানীর আশপাশের এলাকায় রাষ্ট্রীয় সম্পদে অগ্নিসংযোগ করেছে পিটিআই নেতাকর্মীরা। ভাঙচুর চালিয়েছে গণপরিবহন এবং দোকানপাটে। যাকে আইনের চোখে দণ্ডনীয় অপরাধ বলছে তারা। এ কারণেই বৃহস্পতিবার গভীর রাতে ইমরান খানকে মূল অভিযুক্ত করে দায়ের করা হয় মামলা।
পরে রাজধানীতে আজাদি মার্চ নিয়ে ঢুকতে চাইলে সরকারের প্রবল বাধার মুখে পড়েন ইমরান খান। পরে রাজধানীর ডেমোক্রেসি-চক এলাকায় ঘাঁটি গাড়েন তারা। সেখান থেকেই আল্টিমেটাম দেন, ৬ দিনের মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণা করতে হবে। নতুবা, আন্দোলনের মাধ্যমে অচল করা হবে রাজধানী। পাল্টা প্রতিক্রিয়ায় প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ জানান, নতুন নির্বাচনের তারিখ নির্ধারণ করবে পার্লামেন্ট।






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














