করোনা: বিশ্বে মৃত্যু ছাড়িয়েছে ৬৩ লাখ ৯ হাজার
আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২০২২-০৫-২৮ ১০:২৪:২৫
বিশ্বজুড়ে করোনায় আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা পৌঁছেছে ৬৩ লাখ ৯ হাজার ৪৯৭ জনে। আর এ পর্যন্ত মোট আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৩ কোটি ৭ লাখ ৮৩ হাজার ৭৭২ জনে।
শনিবার (২৮ মে) সকালে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এসব তথ্য জানা গেছে।
ওয়ার্ল্ডোমিটারের সবশেষ তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১৩২৫ জন। এ সময় ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ৫ লাখ ৪৪ হাজার ৫৭১ জন।
বিশ্বে করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র। দেশটিতে সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ৮ কোটি ৫৬ লাখ ৯৯ হাজার ৮৪৭ জন। মারা গেছেন ১০ লাখ ৩১ হাজার ২১৮ জন।
ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় ভারতের অবস্থান দ্বিতীয়। দেশটিতে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ৪ কোটি ৩১ লাখ ৪৮ হাজার ৫০০ জন। মারা গেছেন ৫ লাখ ২৪ হাজার ৫৩৯ জন।
তৃতীয় অবস্থানে আছে ব্রাজিল। দেশটিতে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ৩ কোটি ৯ লাখ ২১ হাজার ১৪৫ জন। মারা গেছেন ৬ লাখ ৬৬ হাজার ৩৬৫ জন।
২০১৯ সালের ডিসেম্বরের শেষ সপ্তাহে চীনের হুবেই প্রদেশের উহান থেকে করোনাভাইরাস সংক্রমণ শুরু হয়। এখন পর্যন্ত বাংলাদেশসহ বিশ্বের ২৩০টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে কোভিড-১৯।






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














