নেপালে ২২ যাত্রী নিয়ে প্লেন নিখোঁজ

আন্তর্জাতিক ডেস্ক আপডেট: ২০২২-০৫-২৯ ১২:৫৭:৫৩


চার ভারতীয়সহ ২২ যাত্রী নিয়ে মাঝ আকাশে নিখোঁজ নেপালের একটি প্লেন। এতে ১৯ যাত্রীসহ তিনজন ক্রু ছিলেন। রবিবার এক প্রতিবেদনে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

এ বিষয়ে জানা গেছে, পোখরা থেকে জমসনগামী এয়ার সংস্থার ওই বিমানটিতে মোট ২২ জন ছিলেন। সকাল ৯টা ৫৫ মিনিট নাগাদ বিমানটি টেক অফ করে। কিছুক্ষণের মধ্যেই মাঝ আকাশে সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের।

সানবিডি/এনজে