নেপালে নিখোঁজ বিমানটি বিধ্বস্ত
আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২০২২-০৫-২৯ ১৯:৫৪:৩৫
২২ জন আরোহী নিয়ে নিখোঁজ নেপালের বিমানটির সন্ধান পাওয়া গেছে।বিমানটি মাসতাং জেলার কোয়াং গ্রামের একটি নদীর তীরে বিধ্বস্ত হয়েছে বলে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ তথ্য নিশ্চিত করেছে।
রোববার (২৯ মে)সকাল ১০টার পর থেকে বেসরকারি তারা এয়ারলাইন্সের বিমানটি নিখোঁজ হয়।
এর আগে তারা এয়ারের একটি প্লেন ২২ জন যাত্রী ও তিনজন ক্রু নিয়ে নিখোঁজ হয়। দেশটির পার্বত্য জেলা মুস্তাংয়ে রোববার (২৯ মে) সকালে দুই ইঞ্জিনবিশিষ্ট প্লেনটি হারিয়ে যায়। এ ঘটনার পর তল্লাশি অভিযান পরিচালনা করতে অঞ্চলটিতে ছুটে যায় সেনাবাহিনীর একটি হেলিকপ্টার।
জানা গেছে, প্লেনটি পোখারা থেকে জমসমের উদ্দেশে যাত্রা করেছিল। তারা এয়ারের কর্মকর্তারা জানিয়েছেন, স্থানীয় সময় রোববার সকাল ৯টা ৫৫ মিনিটে পোখারা থেকে প্লেনটির সঙ্গে সব সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
বিমানটিতে ১৩ জন নেপালি নাগরিক, চারজন ভারতীয় নাগরিক, দুজন জার্মান নাগরিক ও তিনজন ক্রু সদস্য ছিলেন বলে জানা গেছে। কিন্তু এসব যাত্রীর ব্যাপারে এখনো কোনো তথ্য জানানো হয়নি।
কয়েকটি প্রতিবেদনে বলা হয়, ওই অঞ্চলে সম্ভবত খারাপ আবহাওয়া বিরাজ করছে। কয়েক দিন ধরে সেখানে বৃষ্টি হচ্ছে। তবে ফ্লাইট চলাচল স্বাভাবিক ছিল।






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














