যুক্তরাষ্ট্রে স্কুলে ফের বন্দুক হামলা, নিহত ১

আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২০২২-০৬-০১ ১০:২৪:১৩


যুক্তরাষ্ট্রের লুইজিয়ানা অঙ্গরাজ্যের নিউ অরলিন্স শহরের একটি হাইস্কুলের সমাবর্তন অনুষ্ঠানে বন্দুকধারীর হামলায় ১ নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ২ জন।

মঙ্গলবার (৩১ মে) স্থানীয় সময় সকাল ১১টা ৪৫ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। বুধবার (‌১ জুন) বিভিন্ন সংবাদ মাধ্যম একথা জানায়।

লুইজিয়ানা পুলিশ জানায়, জেভিয়ার ইউনিভার্সিটির ক্যাম্পাসে সমাবর্তন অনুষ্ঠানস্থলের বাইরে গোলাগুলির এই ঘটনা ঘটে। স্থানীয় মরিস জেফ হাইস্কুলের শিক্ষার্থীরা সেখানে সমাবর্তনের জন্য যায়।