চীনে ৬.১ মাত্রার ভূমিকম্প, নিহত ৪
আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২০২২-০৬-০২ ১৫:৫৩:২৫
চীনে ৬ দশমিক ১ মাত্রার ভূমিকম্পের ঘটনায় অন্তত ৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৪১ জন। বুধবার (১ জুন) দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বেশ কিছু রাজ্যে এ ভূমিকম্প অনুভূত হয় বলে জানিয়েছে দেশটির আবহাওয়া বিভাগ।
সমতল থেকে মাত্র ১৭ কিলোমিটার গভীরে ছিল এ ভূমিকম্পের উৎপত্তিস্থল। এ কারণেই ক্ষয়ক্ষতির পরিমাণ বেশি হয়েছে। ভূমিকম্পের কয়েক মিনিটের মাথায় বেশ কয়েকবার আফটার শক হয়।
সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে সিচুয়ান রাজ্যে। ভেঙে পড়েছে বহু কাঁচাপাকা স্থাপনা। বন্ধ হয়ে গেছে পাহাড়ি এলাকায় সড়ক যোগাযোগ ব্যবস্থা। বাসিন্দাদের উদ্ধারে প্রায় দেড় হাজার জনবল মোতায়েন করা হয়েছে। ঝুঁকিতে থাকা বাসিন্দাদের সরিয়ে আনা হচ্ছে।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ জানায়, রিখটার স্কেলে ভূমিকম্পটি ৫ দশমিক ৯ মাত্রার ছিল এবং এর গভীরতা ছিল ১০ কিলোমিটার।






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














