ভারতে বাস উল্টে খাদে পড়ে নিহত ২৫
আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২০২২-০৬-০৬ ১০:৩৬:২৬
ভারতের মধ্যপ্রদেশের পান্না জেলা থেকে তীর্থে যাওয়ার সময় যাত্রীবোঝাই একটি বাস খাদে পড়ে কমপক্ষে ২৫ জন প্রাণ হারিয়েছেন। রোববার (৫ জুন) মধ্যপ্রদেশের পান্না জেলা থেকে যমুনাত্রীর দিকে যাচ্ছিল বাসটি।
জানা গেছে, রাজ্যটির উত্তর কাশীর ডামটায় যমুনাত্রী জাতীয় সড়কে ঘটে ভয়ংকর দুর্ঘটনাটি। এসময় সময়ই নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার কাছের একটি ঘাটে উল্টে যায় বাসটি।
ডিজিপি অশোক কুমার বলেন, আশঙ্কাজনক অবস্থায় এখনও পর্যন্ত ৬ জনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। দুর্ঘটনার কবলে পড়া তীর্থযাত্রীদের উদ্ধারের চেষ্টা চালাচ্ছে রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী। মৃতদের পরিচয় জানারও চেষ্টা করা হচ্ছে।






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














