এমপি পদ ছাড়ার ঘোষণা দিলেন ইমরান খান
আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২০২২-০৬-০৬ ১৩:৪০:০২
এবার এমপি পদ ছাড়ার ঘোষণা দিলেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। সোমবার (৬ জুন) তিনি এ ঘোষণা দেন। খবর দ্য ডনের।
শাহবাজ শরীফ নেতৃত্বাধীন নতুন জোট সরকারকে অকার্যকর আখ্যা দিয়ে এই ঘোষণা দেন পিটিআইয়ের এই নেতা। একই সিদ্ধান্ত আসে দলের অপর সিনিয়র নেতা এবং সাবেক পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কোরেশির তরফ থেকেও।
এদিকে, ইমরান খান এবং মেহমুদ কোরেশির পদত্যাগপত্র গ্রহণ করতে স্পিকারের প্রতি আহ্বান জানিয়েছেন জোট সরকারের প্রধান দুটি দল PPP এবং PMLN।






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














