এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে সূচক বৃদ্ধি পেয়েছে ৩ শতাংশ

পুঁজিবাজার ডেস্ক আপডেট: ২০২২-০৬-০৬ ২২:২১:১৭


এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের পুঁজিবাজারে সোমবার মিশ্র প্রতিক্রিয়া লক্ষ্য করা গেছে। এদিন এ অঞ্চলের সূচক বৃদ্ধি পেয়েছে ৩ শতাংশ।

চীনের পুঁজিবাজারে অধিকাংশ প্রতিষ্ঠানের দাম ছিল উর্ধ্বগতি। একই সাথে হংকংয়ের আইটি খাতের শেয়ারের দাম বেড়েছে অন্য যেকোন খাতের তুলনায় অনেক বেশি।

সিএনবিসি’র এক প্রতিবেদনে বলা হয়েছে সোমবার (৬ জুন) হংকংয়ের পুঁজিবাজারে হং সেনগ সূচক বেড়েছে ২.৭১ শতাংশ। দিন শেষে দেশটির পুঁজিবাজারে সুচক ২১,৬৫৩.৯০ পয়েন্টে এসে দাঁড়িয়েছে।

হংকংয়ের পুঁজিবাজারে আলিবাবার শেয়ারের দাম বৃদ্ধি পেয়েছে ৫.০৪ শতাংশ। একই সাথে মেইটুয়ান বেড়েছে ৯.৯৩ শতাংশ। এবং বাইদুর দাম বেড়েছে ৫.১৮ শতাংশ। এবং হ্যাং সেং টেক সূচক ৪.৬৪ শতাংশ বৃদ্ধি পেয়ে ৪,৬০১.৯৫ পয়েন্টে দাঁড়িয়েছে।

চীনের মূল ভূখন্ডে সাংহাই কম্পোজিট ১.২ শতাংশ বেড়ে ৩২৩৬ পয়েন্ট এবং শেনজেন কম্পোনেন্ট ২.৬ শতাংশ বৃদ্ধি পেয়ে ১১৯৩৮ পয়েন্টে অবস্থান নিয়েছে।

জাপানের নিক্কি ২২৫ দিনে ০.৫৬ শতাংশ বেড়ে ২৭,৯১৫.৮৯ পয়েন্টে পৌঁছেছে। এদিকে ফাস্ট রিটেইলিং এর শেয়ারের দাম বেড়েছে ২.৭৭ শতাংশ। টপিক্স’র সূচক ০.৩১ শতাংশ বেড়ে ১,৯৩৯.১১ পয়েন্টে উন্নীত হয়েছে।

অস্ট্রেলিয়ার এএসএন্ডপি/এএসএক্স সুচক কমেছে ০.৪৫ শতাংশ কমে ৭,২০৬.৩০ পয়েন্টে দাঁড়িয়েছে।

এমএসসিআই এর জাপানের বাইরে এশিয়া প্যাসিফিক শেয়ারের সুচক বেড়েছে ০.৮ শতাংশ।

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন 

Sunbd Newsক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজশেয়ারবাজারের খবরা-খবর

এএ