বাজেটে বাড়ছে মোবাইল ফোনের দাম

বিশ্ববিদ্যালয় প্রতিনিধি প্রকাশ: ২০২২-০৬-০৯ ১৮:০৩:০৩


এবারের বাজেটে মোবাইল টেলিফোন সেটের ব্যবসায়ী পর্যায়ে বিদ্যমান ৫ শতাংশ মূসক অব্যাহতি প্রত্যাহারের প্রস্তাব করা হয়েছে। ফলে বাড়তে পারে মোবাইল হ্যান্ডসেটের দাম।

এছাড়া সেলুলার ফোনের ব্যাটারি-চার্জার আমদানি শুল্ক ১৫ শতাংশ থেকে বাড়িয়ে ২৫ শতাংশের প্রস্তাব করায় মোবাইল ফোনের দাম বাড়তে পারে।

আজ বৃহস্পতিবার (৯ জুন) অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল ২০২২-২৩ অর্থবছরের প্রস্তাবিত বাজেট বক্তৃতায় এ কথা জানান।

অর্থমন্ত্রী বলেন, মোবাইল টেলিফোন সেটের ব্যবসায়ী পর্যায়ে বিদ্যমান ৫ শতাংশ মূসক অব্যাহতি প্রত্যাহার করার প্রস্তাব করা হয়েছে। পাশাপাশি দেশীয় উৎপাদিত সেলুলার ফোন উৎপাদনকারী শিল্পপ্রতিষ্ঠানকে আরও বিকশিত করার লক্ষ্যে সেলুলার ফোন, ব্যাটারি ও চার্জারের আমদানি শুল্ক ১৫ শতাংশ থেকে বাড়িয়ে ২৫ শতাংশ করার প্রস্তাব করা হয়েছে। এসবের ফলে মোবাইল ফোনের দাম আরেকদফা বাড়েছে।

সানবিডি/এনজে