‘এটা সেনসিটিভ ইস্যু, কটূক্তিকারীদের গ্রেপ্তার করা উচিত’

আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২০২২-০৬-১০ ১৫:৪৫:০৪


বিজেপির দুই নেতা (নূপুর ও কুমার জিন্দাল) মহানবি হজরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তির প্রতিবাদ করে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, বিজেপির যে দুজন মন্তব্য করেছেন, তাদের বিরুদ্ধে থানায় এফআইআর করুন। এটা খুব সেনসিটিভ ইস্যু। আমরা সবাই একসঙ্গে থাকি। দেশের মধ্য বিদ্বেষ, ঘৃণা সৃষ্টি করা অপরাধ। এদের গ্রেপ্তার করা উচিত।

বৃহস্পতিবার (৯ জুন) এক সংবাদ সম্মেলনে মমতা এসব কথা বলেন।

মমতা বলেন, মোদির পদত্যাগের দাবি করুন। রাষ্ট্রপতির কাছে চিঠি লিখুন। আমি চাই বিজেপির বিরুদ্ধে তীব্র আন্দোলন হোক।

মমতা বলেন, আমি চাই সংখ্যলঘুদের বিরুদ্ধে কেউ অ্যাটাক করলে, সংখ্যাগুরুরা পাশে দাঁড়াক। সংখ্যাগুরুদের কেউ অ্যাটাক করলে, সংখ্যালঘুরা পাশে দাঁড়ান। ঘটনা ঘটিয়েছে বিজেপি আর অবরোধ হচ্ছে পশ্চিমবঙ্গে।

এদিকে পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকায় মুসলিমরা বিজেপি নেত্রীর মন্তব্যের প্রতিবাদে বিক্ষোভ করেন। এ সময় সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়ে মমতা। হাতজোড় করে অবরোধ তোলার অনুরোধ করেন তিনি।

সূত্র : জি নিউজ, টাইমস অব ইন্ডিয়া