কাল স্পট মার্কেটে যাচ্ছে গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স

প্রকাশ: ২০১৬-০৩-০১ ১৪:১৪:৩৭


green-delta11পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স স্পট মার্কেটে যাচ্ছে কাল বুধবার। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র জানায়, কাল ২ মার্চ ও তার পরদিন ৩ মার্চ পর্যন্ত এই কোম্পানির শেয়ারের লেনদেন স্পট মার্কেটে এবং ব্লক/অডলটে হবে। কোম্পানির রেকর্ড ডেট আগামী ৬ মার্চ। রেকর্ড ডেটের কারণে ওইদিন শেয়ারটির লেনদেন বন্ধ থাকবে।

এই কোম্পানিটি ১৯৮৯ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়।