বলিভিয়ার সাবেক প্রেসিডেন্ট আনেজের কারাদন্ড
আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২০২২-০৬-১১ ১১:৪৬:২১
বলিভিয়ার সাবেক নারী প্রেসিডেন্ট জেনিন আনেজকে ১০ বছরের কারাদন্ড দিয়েছে আদালত। তার প্রতিদ্বন্দ্বী ও পূর্বসুরি ইভো মোরালেসকে ক্ষমতাচ্যুত করার ষড়যন্ত্রের দায়ে শুক্রবার (১০ জুন) তাকে এ সাজা দেওয়া হলো। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে এএফপি।
প্রতিবেদনে বলা হয়, লাপেজ নগরীর প্রথম সেন্টেন্সিং কোর্ট ঘোষিত আদেশ অনুযায়ী, আনেজ নগরীর একটি নারী কারাগারে ১০ বছর সাজা ভোগ করবেন। তার বিচার শুরুর তিন মাস এবং তাকে আটকের ১৫ মাস পর এ রায় ঘোষণা করা হলো।






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














