ওয়ান ব্যাংকের রেকর্ড ডেট পরিবর্তন

আপডেট: ২০১৬-০৩-০১ ১৫:৫৮:০৪


one-bank-logo-mm-kওয়ান ব্যাংক লিমিটেডের বার্ষিক সাধারণ সভার (এজিএম) রেকর্ড ডেট পরিবর্তন করা হয়েছে। ব্যাংকের রেকর্ড ডেট আগামী ১৬ মার্চ নির্ধারণ করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। এর আগে ব্যাংকটির পরিচালনা পর্ষদের সভায় আগামী ১৫ মার্চ রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছিল।

প্রসঙ্গত, ব্যাংকটি গত ৩১ ডিসেম্বর ২০১৫ সমাপ্ত হিসাব বছরে শেয়ারহোল্ডারদের জন্য ২৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর মধ্যে সাড়ে ১২ শতাংশ নগদ ও সাড়ে ১২ শতাংশ বোনাস।

ব্যাংকটিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩ টাকা ২৬ পয়সা। শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১৯ টাকা ৬৩ পয়সা। ব্যাংকটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ৩১ মার্চ অনুষ্ঠিত হবে।

সানবিডি/ঢাকা/আহো