ইতালিতে হেলিকপ্টার বিধ্বস্ত,নিহত ৫
আন্তর্জাতিক ডেস্ক আপডেট: ২০২২-০৬-১২ ০৯:৪৩:০৮
ইতালিতে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। দুর্ঘটনায় ৫ জন নিহত হয়েছে। রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
আন্সা নিউজ এজেন্সি জানিয়েছে, এখনও দুজন নিখোঁজ রয়েছে।
হেলিকপ্টারটি লুসা এলাকা থেকে যাত্রা করেছিল। এর টুস্কানি শহরে যাওয়ার কথা ছিল।
পাহাড়ি এলাকায় খারাপ আবহাওয়ার কারণে রাডারের সঙ্গে এর যোগাযোগ বিচ্ছিন্ন হয়।পরে হেলিকপ্টারটি বিধ্বস্ত হওয়ার খবর পাওয়া যায়।
দুর্ঘটনার সময় ওই হেলিকপ্টারে সাতজন আরোহি ছিল।
হেলিকপ্টারে চার তুর্কি ব্যবসায়ী ছিল। ৫ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। বাকি দুজনের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে।
সানবিডি /এনজে






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














