টপটেন গেইনারে বিমা খাতের আধিপত্য

আপডেট: ২০১৬-০৩-০১ ১৬:২৯:১২


insuranceঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ মঙ্গলবার টপটেন গেইনারে আধিপত্য বিস্তার করছে বিমা খাত। এদিন গেইনারে ১০ কোম্পানির মধ্যে ৪টিই বিমা খাতের। আজ এ খাতের নেতৃত্বে ছিল রূপালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসই সূত্রে জানা গেছে, আজ গেইনার তালিকায় থাকা রূপালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির প্রতিটি শেয়ারের দর বেড়েছে ৩ টাকা ৬ পয়সা বা ৯ দশমিক ৯৪ শতাংশ। আজ কোম্পানিটির শেয়ার সর্বশেষ লেনদেন করে ৩৯ টাকা ৮০ পয়সা দরে। এদিন ৭৬৮ বারে কোম্পানিটির লেনদেন হয়েছে ৬ লাখ ৫ হাজার ২৭৯টি শেয়ার।

গেইনারের দ্বিতীয় স্থানে রয়েছে সানলাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। এদিন কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ২ টাকা ৮ পয়সা বা ৮ দশমিক ৮১ শতাংশ। আজ কোম্পানিটির সর্বশেষ লেনদেন ৩৪ টাকা ৬০ পয়সা দরে। এদিন ৫০৫ বারে কোম্পানিটির ৫ লাখ ৪৩ হাজার ৮৫২ টি শেয়ার লেনদেন হয়।

গেইনারের চতুর্থ স্থানে রয়েছে এ খাতের ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স। এদিন শেয়ারটির দর বেড়েছে ৬ টাকা ৬ পয়সা বা ৬ দশমিক ৩৫ শতাংশ। আজ কোম্পানিটি সর্বশেষ লেনদেন করে ১১০ টাকা ৫০ পয়সা দরে। এদিন ১ হাজার ৯১৭ বারে কোম্পানির ৫ লাখ ৯৯ হাজার ৯৬৫টি শেয়ার লেনদেন করে।

গেইনারের সপ্তম স্থানে রয়েছে সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। এদিন শেয়ারটির দর বেড়েছে ১ টাকা ৫ পয়সা বা ৪ দশমিক ০৪ শতাংশ। আজ কোম্পানিটি সর্বশেষ লেনদেন করে ৩৮ টাকা ৬০ পয়সা দরে। এদিন ২৮৫ বারে কোম্পানির ১ লাখ ৭০ হাজার ৫৮৩টি শেয়ার লেনদেন করে।

এছাড়া গেইনারে থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে – এক্সিম ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, এলআর গ্লোবাল বাংলাদেশ মিউচ্যুয়াল ফান্ড ওয়ান, ওয়াটা কেমিক্যালস লিমিটেড, ব্র্যাক ব্যাংক, ওরিয়ন ফার্মা লিমিটেড এবং জাহিন স্পিনিং লিমিটেড।

সানবিডি/ঢাকা/আহো