কাশ্মীরে পুলিশের গুলিতে নিহত ৩
আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২০২২-০৬-১২ ১৫:৩২:১৩
কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর গুলিতে ৩ ‘সন্ত্রাসী’ নিহত হয়েছেন। স্থানীয় সময় শনিবার (১১ জুন) সন্ধ্যায় কাশ্মীরের পুলওয়ামার দ্রাবগাম এলাকায় `বন্দুকযুদ্ধে’ তারা নিহত হন। রোববার (১২ জুন) কাশ্মীর জোন পুলিশ এক টুইটার বার্তায় এ তথ্য জানিয়েছে।
নিহতরা হলেন-জুনায়েদ শেরগোজরি, ফাজিল নাজির ভাট ও ইরফান এ এইচ মালিক। পুলিশ বলছে, নিহতেরা স্থানীয় বাসিন্দা এবং তাঁরা সন্ত্রাসী সংগঠন লস্কর-ই-তৈয়্যেবার (এলইটি) সঙ্গে যুক্ত।
এ সময় পুলিশ অস্ত্র ও গোলাবারুদসহ অপরাধমূলক সামগ্রী উদ্ধার করেছে। কাশ্মীর পুলিশের আইজিপি জানিয়েছেন, এসব অস্ত্রের মধ্যে দুটি একে-৪৭ রাইফেল এবং একটি পিস্তল রয়েছে। পুলিশ আরও অস্ত্রের সন্ধান করছে।
আইজিপি জানিয়েছেন, নিহতদের মধ্যে জুনায়েদ গোজরি গত ১৩ মে পুলিশ সদস্য রিয়াজ আহমেদ হত্যাকাণ্ডে জড়িত ছিলেন।






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














