হল্টেড ২ কোম্পানির শেয়ার

প্রকাশ: ২০১৬-০৩-০২ ১২:৫৫:৩১


holted-765x510ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ বুধবার লেনদেনের দেড় ঘণ্টার মধ্যে বিক্রেতা উধাও গেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ২টি কোম্পানি শেয়ারের। কোম্পানি ২টি হচ্ছে- বাংলাদেশ ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট কোম্পানি এবং ফাস ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট। এতে কোম্পানি ২টির শেয়ার হল্টেড হয়ে মূল্য স্পর্শ করছে সার্কিট ব্রেকারে।

ডিএসইর তথ্য অনুযায়ী, বেলা ১২টা পর্যন্ত বাংলাদেশ ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট কোম্পানির স্ক্রিনে সর্বশেষ ১১ লাখ ৫৭ হাজার ১৮ টি শেয়ার কেনার প্রস্তাব দেখাচ্ছিল। কিন্তু বিক্রেতার ঘরে কোনো শেয়ার বিক্রির প্রস্তাব ছিল না। হল্টেডের আগে সর্বশেষ লেনদেনটি হয় ১৬ টাকা দরে। গতকাল এই শেয়ারের সমাপনী দর ছিল ১৪ টাকা ৬ পয়সা।

বেলা ১২টা পর্যন্ত ফাস ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টের স্ক্রিনে সর্বশেষ ৬৭ হাজার ৮৬৬ টি শেয়ার কেনার প্রস্তাব দেখাচ্ছিল। কিন্তু বিক্রেতার ঘরে কোনো শেয়ার বিক্রির প্রস্তাব ছিল না। হল্টেডের আগে সর্বশেষ লেনদেনটি হয় ১১ টাকা ৮ পয়সা দরে। গতকাল এই শেয়ারের সমাপনী দর ছিল ১০ টাকা ৮ পয়সা।