তেহরানে জন্মদিনের অনুষ্ঠানে অগ্নিকাণ্ড, নিহত ৮
আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২০২২-০৬-১৫ ১৭:৪৫:৩২
ইরানের রাজধানী তেহরানের আন্দিসে এক জন্মদিনের পার্টিতে অগ্নিকাণ্ডের ঘটনায় চার শিশুসহ ৮ জন নিহত হয়েছেন। এটি একটি ভূগর্ভস্থ রেস্তোরাঁ ছিল। আগুন লাগার পর ধোঁয়ায় শ্বাস নিতে না পারাই এ মৃত্যুর ঘটনা ঘটেছে।
বুধবার (১৫ জুন) দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম এ তথ্য নিশ্চিত করেছে। খবর এএফপির।
দেশটির সরকারি বার্তা সংস্থা আইআরএনএ জানায়, মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর পশ্চিমে আন্দিসেহ শহরে আগুনের সূত্রপাত হয়।
তেহরান প্রদেশের রেড ক্রিসেন্টের কর্মকর্তা শাহিন ফাথি বলেন, ঘটনাস্থলে সাতজন মারা যায়। পরবর্তী সময় তিন বছরের এক শিশু হাসপাতালে মারা যায়।
সূত্র: এনডিটিভি






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














