যুক্তরাষ্ট্রে চার্চে বন্দুকধারীর গুলি, নিহত ২

আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২০২২-০৬-১৭ ১২:২৪:৫৩


মার্কিন যুক্তরাষ্ট্রের আলাবামা অঙ্গরাজ্যের একটি চার্চে বন্দুকধারীর গুলিতে ২ জন নিহত হয়েছেন। স্থানীয় সময় বৃহস্পতিবার (১৬ জুন) এ হামলার ঘটনা ঘটে।

নগরির পুলিশ ডিপার্টমেন্ট ফেসবুক পোস্টে জানিয়েছে, এটি ভেস্তাভিয়া হিলস শহরের সেন্ট স্টিফেন এপিস্কোপাল চার্চে ঘটেছে। হামলার ঘটনায় সন্দেহভাজন হিসাবে একজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

এদিকে, চার্চের ওয়েবসাইটে বলা হয়েছে, একটি নৈশভোজের আয়োজন করা হয়েছিল। সেখানেই এ হামলার ঘটনা ঘটে।

যুক্তরাষ্ট্রে সম্প্রতি বেশ কয়েকটি বন্দুক হামলার ঘটনা ঘটে। গত ২৪ মে মেক্সিকো সীমান্তবর্তী উভালদে এলাকার একটি এলিমেন্টারি স্কুলে বন্দুকধারীর হামলায় ১৯ শিশুসহ ২১ জন নিহত হন। যুক্তরাষ্ট্রে গত ১০ বছরের মধ্যে এটিই সবচেয়ে প্রাণঘাতী হামলার ঘটনা বলে জানা যায়।