ইইউর সদস্য হচ্ছে ইউক্রেন
আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২০২২-০৬-১৮ ১৩:১৭:১৪
রাশিয়ার সঙ্গে চলমান যুদ্ধের মধ্যেই উরোপীয় ইউনিয়নের (ইইউ) সদস্য হতে আর মাত্র এক ধাপ দূরে ইউক্রেন! ইইউর প্রভাবশালী নেতারা কিয়েভ সফরের পর জোরদার হয়েছে এ-সংক্রান্ত আলোচনা। দেশটিকে প্রথমে জোটভুক্ত হওয়ার প্রক্রিয়ার জন্য প্রার্থিতা দেওয়া হবে। এরপর কিছু শর্ত পূরণ করতে হবে। এগুলো সন্তোষজনক হলেই দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হবে যুদ্ধবিধ্বস্ত এ রাষ্ট্রের।
শুক্রবার ইইউর নির্বাহী প্রধান উরসুলা ভন দের লায়েন বলেন, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ, জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎজ, ইতালির প্রধানমন্ত্রী মারিও দ্রাঘি ইতিবাচক মত দেওয়ার পর ইউক্রেনকে জোটের সদস্য প্রার্থী হিসেবে স্বাগত জানানো উচিত।
আগামী সপ্তাহে ইউরোপীয় জোটের বৈঠক আছে। সেখানে ইউক্রেনকে সদস্য প্রার্থী হিসেবে গ্রহণের ব্যাপারে সিদ্ধান্ত হবে। তবে এর আগেই গতকাল এক দফা আলোচনা করবেন ইইউ নেতারা। এতে এ বিষয়ে মত দেবে সদস্য দেশগুলো। তবে ইউক্রেন ইতিহাসে সবচেয়ে দ্রুত ইইউভুক্ত হওয়ার প্রার্থিতা পেলেও দেশটিকে পূর্ণ সদস্য হতে আরও এক বছর বা এক দশকও অপেক্ষায় থাকতে হতে পারে।
জার্মান চ্যান্সেলর শলৎজ বলেন, ইউক্রেন ইউরোপীয় পরিবারেরই অংশ। দেশটিকে যতদিন প্রয়োজন হয় অস্ত্রসহ সব ধরনের সহায়তা দিয়ে যাবে বার্লিন। কিয়েভের সমর্থনে জোরালো বক্তব্য দিয়েছেন মাখোঁও। তাঁদের আশ্বাসে কৃতজ্ঞতা প্রকাশ করে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, ইইউ জোটের সদস্য হতে একসঙ্গে কাজ করতে প্রস্তুত কিয়েভ।
সানবিডি/ এনজে






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














