পূবালী ব্যাংকের পর্ষদ সভা ১০ মার্চ

প্রকাশ: ২০১৬-০৩-০৩ ১১:০০:১৮


pubali-bankআগামী ১০ মার্চ বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে পূবালী ব্যাংকের পরিচালনা পর্ষদ সভা। ওইদিন বিকেল ৫টায় এ সভা হবে।

ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্রে আরও জানা গেছে, বৈঠকে ব্যাংকের ৩১ ডিসেম্বর ২০১৫ সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

ব্যাংকটি ঢাকা স্টক এক্সচেঞ্জের লিস্টিং রেগুলেশন ১৯(১) অনুয়ারী এই সভাটি করবে।

এই কোম্পানিটি ১৯৮৪ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়।