ফারইস্ট ফিন্যান্সের ঋণমান ‘এ’

প্রকাশ: ২০১৬-০৩-০৩ ১১:০৫:২২


Fareast-Finance-IPO-Resultপুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ফারইস্ট ফিন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড দীর্ঘ মেয়াদে ‘এ’ (A) ঋণমান অর্জন করেছে। ইমার্জিং ক্রেডিট রেটিং লিমিটেড (ইসিআরএল) কোম্পানিটির এ মান নির্ণয় করেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিটি জানিয়েছে, স্বল্প মেয়াদে ইমার্জিং ক্রেডিট রেটিং লিমিটেড (ইসিআরএল) তাদের মান নির্ধারণ করেছে ইসিআরএল-২ (“ECRL-2”)।

সূত্রে আরও জানা গেছে, গত ৩১ ডিসেম্বর ২০১৪ সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন, ৩০ সেপ্টেম্বর ২০১৫ অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং সংশ্লিষ্ট অন্যান্য বিষয় পর্যালোচনা করে এ ঋণমান নির্ধারণ করেছে।