ইথিওপিয়ায় সন্ত্রাসী হামলা, নিহত অন্তত ২০০
আন্তর্জাতিক ডেস্ক আপডেট: ২০২২-০৬-২০ ২১:৪৭:২৮
ইথিওপিয়ার ওরোমিয়া অঞ্চলে সন্ত্রাসী হামলায় দুই শতাধিক মানুষ নিহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। নিহতদের অধিকাংশই আমহারা নৃগোষ্ঠীর সদস্য।
আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, এই হামলার জন্য ওরোমো লিবারেশন আর্মিকে দায়ী করা হয়েছে।
প্রতক্ষদর্শীরা জানিয়েছে, এই হামলায় ২ শতাধিক মানুষ নিহত হয়েছে। ওরোমিয়া শহরের মেয়র হামলার বিষয়টি স্বীকার করলেও হতাহতের বিষয়ে বিস্তারিত কিছুই জানাননি।
ওই অঞ্চলের বাসিন্দা আব্দুল সায়ীদ তাহির বলেন, ‘আমি ২৩০ টি মরদেহ গুনেছি। সাধারণ মানুষের ওপর এমন হামলার ঘটনায় আমি ভীত। এমন ভয়াবহ অবস্থা আমার জীবনে আর দেখিনি।’
গত শনিবার এই হামলাটি চালানো হয় বলে জানা গেছে।
সূত্র: আল জাজিরা






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














