৫% লভ্যাংশ ঘোষণা লাফার্জ সুরমা সিমেন্টের
আপডেট: ২০১৬-০৩-০৩ ২০:১৩:৪৬
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি লাফার্জ সুরমা সিমেন্ট লিমিটেড শেয়ারহোল্ডারদের জন্য ৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর পুরোটাই নগদ। এর আগে কোম্পানিটি অন্তর্বর্তীকালীন ৫ শতাংশ লভ্যাংশ দিয়েছিল। সবমিলিয়ে সমাপ্ত হিসাব বছরে শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ লভ্যাংশ দিল কোম্পানিটি। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
বৃহস্পতিবার অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে লভ্যাংশের এ সিদ্ধান্ত নেওয়া হয়। কোম্পানির ৩১ ডিসেম্বর ২০১৫ সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ লভ্যাংশ ঘোষণা করেছে।
কোম্পানিটির শেয়ার প্রতি সমন্বিত আয় (ইপিএস) ১ টাকা ৯৭ পয়সা। আর শুধু লাফার্জের ইপিএস হয়েছে ১ টাকা ৩৮ পয়সা। সমন্বিত শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১২ টাকা ৩৭ পয়সা। আর শুধু লাফার্জের এনএভি হয়েছে ১২ টাকা ৩ পয়সা।
কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ১৬ জুন অনুষ্ঠিত হবে। এজন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ১৩ এপ্রিল।
সানবিডি/ঢাকা/আহো






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













