টপটেন গেইনারে ব্যাংক খাতের ৩ কোম্পানি
আপডেট: ২০১৬-০৩-০৩ ২০:৪৬:২৫
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ বৃহস্পতিবার টপটেন গেইনারে রয়েছে ব্যাংক খাতের কোম্পানি। এদিন গেইনারে ১০ কোম্পানির মধ্যে ৩টি ব্যাংক খাতের। কোম্পানি ৩টি হচ্ছে- পূবালী ব্যাংক, ঢাকা ব্যাংক এবং ব্র্যাক ব্যাংক লিমিটেড। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
ডিএসই সূত্রে জানা গেছে, আজ গেইনার তালিকায় চতুর্থ স্থানে রয়েছে পূবালী ব্যাংক। এদিন এ ব্যাংকের প্রতিটি শেয়ারের দর বেড়েছে ৯ পয়সা বা ৫ দশমিক ০৬ শতাংশ। আজ ব্যাংকটি সর্বশেষ লেনদেন করে ১৮ টাকা ৭০ পয়সা দরে। এদিন ১০৪ বারে ব্যাংকটির লেনদেন হয়েছে ১ লাখ ২৪ হাজার ৫২২টি শেয়ার।
গেইনারের পঞ্চম স্থানে রয়েছে ঢাকা ব্যাংক। এদিন ব্যাংকটির শেয়ার দর বেড়েছে ৯ পয়সা বা ৫ দশমিক ৩৬ শতাংশ। আজ ব্যাংকটির সর্বশেষ লেনদেন ১৭ টাকা ৭০ পয়সা দরে। এদিন ১০৬ বারে ব্যাংকটির ১ লাখ ১১ হাজার ৭২৫ টি শেয়ার লেনদেন হয়।
গেইনারের ষষ্ঠ স্থানে রয়েছে ব্র্যাক ব্যাংক লিমিটেড। এদিন ব্যাংকটির শেয়ারের দর বেড়েছে ২ টাকা ৩ পয়সা বা ৫ দশমিক ৪০ শতাংশ।
এছাড়া গেইনারে থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- এসইএমএল লেকচার ইকুইটি ম্যানেজমেন্ট ফান্ড, আইটিসি, জিপিএইচ ইস্পাত, ম্যারিকো বাংলাদেশ লিমিটেড, প্রগতি ইন্স্যুরেন্স, পিপলস ইন্স্যুরেন্স এবং ইসলামিক ফিন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড।
সানবিডি/ঢাকা/আহো






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













