রাশিয়ায় কার্গো বিমান বিধ্বস্ত হয়ে ৩ জনের প্রাণহানী
আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২০২২-০৬-২৪ ১৪:১৯:০১
রাশিয়ার রিয়াজান শহরে অবতরণের সময় একটি কার্গো বিমান বিধ্বস্ত হয়ে ৩ জন নিহত হয়েছেন। বিধ্বস্ত হওয়ার সঙ্গে সঙ্গে বিমানে আগুন ধরে যায়। বিমানটিতে ৯ জন যাত্রাই ছিল। বাকি ৬ জন যাত্রী গুরুতর আহত হয়েছেন। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সময় শুক্রবার (২৪ জুন) সকালে এ দুর্ঘটনা ঘটেছে। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়েছে।
প্রাথমিকভাবে ঠিক কী কারণে বিমানটি বিধ্বস্ত হয়েছে, তা এখনও জানা যায়নি। কোন সংস্থা বিধ্বস্ত বিমানটি পরিচালনা করেছিল তাও এখন পর্যন্ত জানা যায়নি।
রুশ বার্তা সংস্থা ইন্টারফ্যাক্স জানিয়েছে, কার্গো বিমানটি ছিল ইল্যুশিন আইএল-৭৬ মডেলের।
সানবিডি/এনজে






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














