ইউক্রেন যুদ্ধের কারণে ৫ কোটি মানুষ ক্ষুধার মুখে পড়বে: যুক্তরাষ্ট্র
আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২০২২-০৬-২৫ ১০:২৭:০১
পশ্চিমা নিষেধাজ্ঞা নয় বরং ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার যুদ্ধের কারণে আরও ৫ কোটি মানুষ ক্ষুধার মুখে পড়বে বলে মন্তব্য করেছেন, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। খবর রয়টার্সের।
শুক্রবার (২৪ জুন) জার্মানির বার্লিনে জার্মান পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বেয়ারবকের সাথে এক যৌথ সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
ব্লিঙ্কেন বলেন, ইউক্রেনের ওপর রাশিয়ার অবরোধ এবং রাশিয়ার নিজ শস্য রফতানি না করা অনেকটাই রাশিয়ার রাজনৈতিক কৌশল।
এছাড়া সংবাদ সম্মেলনে বেয়ারবক বলেন, আন্তর্জাতিক সম্প্রদায় রাশিয়ার এই শস্য রাজনীতি ও রুশ অপপ্রচারের বিরুদ্ধে এক যোগে কাজ করছে।






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














