এসবিএসি ব্যাংকের নতুন এএমডি হাবিবুর রহমান
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২২-০৬-২৬ ২০:৫৫:৪৮
সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স (এসবিএসি) ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) হিসেবে যোগদান করেছেন হাবিবুর রহমান। রোববার (২৬ জুন) ব্যাংকের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এর আগে হাবিবুর রহমান ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবি) উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) হিসেবে দায়িত্ব পালন করেছেন।
হাবিবুর রহমান এ এন জেড গ্রিন লেজ ব্যাংকে যোগদানের মাধ্যমে তিনি ব্যাংকিং জীবন শুরু করেন। বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে ২৭ বছরের ব্যাংকিং জীবন তার। দ্য সিটি ব্যাংক, ইস্টার্ন ব্যাংক, এইচএসবিসি এবং কানাডার টরন্টো ডমিনিয়ন ব্যাংকে চাকরি করেন তিনি।
ব্যাংকিং জীবনে হাবিবুর রহমান ঋণ ব্যবস্থাপনা ও ঝুঁকি বিষয়কসহ পেশাগত স্বল্প ও দীর্ঘ মেয়াদী বিভিন্ন প্রশিক্ষণ ও কোর্স সম্পন্ন করেন। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে অথনীতি বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন। বেলজিয়ামের ব্রাসেলস থেকে এমবিএ সম্পন্ন করেন। মার্কিন যুক্তরাষ্ট্রের ওমে গানামক প্রতিষ্ঠান থেকে সার্টিফাইড ক্রেডিট প্রফেশনালস ডিগ্রি অর্জন করেন।
এএ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














