একদিনে ইউক্রেনজুড়ে রাশিয়ার ৪৫ বার মিসাইল হামলা

আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২০২২-০৬-২৭ ১০:১২:৪৩


রাশিয়া-ইউক্রেন চলমান যুদ্ধে ইউক্রেনজুড়ে একদিনে ৪৫ বার মিসাইল হামলা চালানো হয়েছে বলে দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন।

দেশটির উত্তর, দক্ষিণ ও পশ্চিমাঞ্চলে এসব হামলা চালানো হয় বলে স্থানীয় সময় শনিবার গভীর রাতে দেওয়া ভিডিও বার্তায় দাবি করেছেন তিনি। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা রোববার এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে। এসব হামলা জেলেনস্কি ‘শুধু আমাদের অবকাঠামো ধ্বংস করার’ উদ্দেশ্যে নয়, ‘আমাদের জনগণের আবেগের উপর অত্যন্ত নিষ্ঠুর, পূর্বনির্ধারিত চাপ’ হিসেবে অভিহিত করেছেন।

এ সময় তিনি রুশ বাহিনীর হাতে লুহানস্ক, দোনেস্ক ও সেভেরোদোনেৎস্কসহ পূর্বাঞ্চলীয় অঞ্চলের সব শহর ফিরে পাওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।

এদিকে, ইউক্রেনের রাজধানী কিয়েভের শেভচেনকিভস্কি জেলায় বেশ কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে সেখানকার মেয়র ভিটালি ক্লিটসকো টেলিগ্রাম মেসেজিং অ্যাপে বলেছেন। কাস্পিয়ান সাগর থেকে নিক্ষেপ করা মিসাইল কিয়েভের অ্যাপার্টমেন্টে আঘাত হানে বলে ইউক্রেনের সশস্ত্র বাহিনীর একজন মুখপাত্র জানিয়েছেন।

সানবিডি/এনজে