রিয়ালিটি শোয়ে এবার আধঘণ্টা পোশাক খুলে এক বিছানায়?
প্রকাশ: ২০১৬-০৩-০৫ ০০:০৯:১৭
ডেটিং রিয়ালিটি শো নতুন কিছু নয়৷ তবে মার্কিনি এক টেলিভিশন চ্যানেলে ডেটিং রিয়ালিটি শোয়ের সংজ্ঞাটাই এবার বদলে দিতে চলেছে৷ ‘ব্লাইন্ড ডেটিং’ থেকে ‘মাল্টিপল ডেটিংয়’-এর দিন পেরিয়ে এবার ফার্স্ট ডেটিংয়েই বেড শেয়ারিং৷ তাও আবার পোশাক খুলেই৷
চমকপ্রদ এই রিয়ালিটি শোয়ের নামই ‘আনড্রেসড’৷ যেখানে একজন পুরুষ প্রতিযোগী একজন মহিলা প্রতিযোগীর সঙ্গে দেখা করবেন৷ প্রথম আলাপের পরই তাঁরা একে অন্যের পোশাক খুলে দেবেন৷ তারপর একবিছানায় শুয়ে থাকবেন আধঘন্টা৷ নিজেদের মধ্যে গল্পগুজব করবেন৷ সেই অবস্থাতে তাঁদের বিভিন্ন প্রশ্ন করা হবে৷ বাটন প্রেস করে তাঁরা সঠিক উত্তর দেবেন৷ প্রাপ্ত নম্বরের ভিত্তিতে ঠিক করা হবে ডেটিংয়ে কে কতটা দড়৷ তবে শোয়ের ফর্ম্যাটটি এরকমই বোল্ড৷
ডেটিং নিয়ে এই রিয়ালিটি শোয়ের উদ্ভাবক দেশ অবশ্য ইতালি৷ সেখানের জনপ্রিয় এই শোয়ের ফর্ম্যাটই নিয়েছে মার্কিন টেলিভিশন চ্যানেল ‘টিএলসি’৷ শোয়ের প্রযোজক ফিজ জানাচ্ছেন, ‘ ডেটিংয়ের এই নয়া পদ্ধতি অত্যন্ত সাহসী এবং সুন্দর৷ এই প্রতিযোগিতায় নানা চমকদার মুহূর্ত তৈরি হয়৷ কখনও সখনও আবার অস্বস্তিকর মুহূর্তও আসে৷’ ইতালিতে শো ভীষণই জনপ্রিয়৷ অচেনা প্রতিযোগীরা এই ডেটিংয়ে কোনও আপত্তিও তোলেন না৷ বরং স্বচ্ছন্দ হয়েই এক অন্যের পোশাক খুলে বেড শেয়ার করেন৷ মার্কিন প্রতিযোগীরা এই শোয়ে কী প্রতিক্রিয়া দেখান সে নিয়ে অবশ্য একটু সংশয়েই আছেন মার্কিন টেলিভিশন চ্যানেলের কেষ্টবিষ্টুরা৷






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














