শুক্রবারে এশিয়ার পুঁজিবাজার

প্রকাশ: ২০১৬-০৩-০৫ ১০:১৩:৩২


japan-stockওয়াল স্ট্রিট মার্কেটের ইতিবাজার প্রভাব পড়েছে এশিয়ার পুঁজিবাজারে। তবে খুব বেশি জ্বলে উঠতে পারেনি এ অঞ্চলের প্রধান প্রধান বাজার।

বিবিসি এক খবরে জানিয়েছে, এদিন এশিয়ার সবচেয়ে বড় বাজার জাপানের বেঞ্চমার্কে নিক্কেই ২২৫ সূচক ০.৩ শতাংশ বেড়ে ১৭ হাজার ১৫ পয়েন্টে লেনদেন শেষ করেছে।

তাইওয়ানের প্রযুক্তি কোম্পানি ফক্সকন অধিগ্রহণের ব্যাপারে শার্পের মধ্য আবারও আলোচনা হচ্ছে- এমন খবরে এদিন কোম্পানিটির শেয়ারদর ৯.৪ শতাংশ বেড়ে যায়। আগামী সোমবারের মধ্যে এই চুক্তি শেষ হতে পারে বলে উভয় পক্ষ থেকে আশা করা হচ্ছে।

এর আগে শার্প নিয়ে কিছু সংববেদনশীল তথ্য আরও স্পস্ট করার জন্য দুই কোম্পানির মধ্য চুক্তির আলোচনা পিছিয়ে যায়।

ফেব্রুয়ারি মাসে নতুন চাকরি পাওয়া মানুষের সংখ্যা বাড়ছে- যুক্তরাষ্ট্রের সংশ্লিষ্ট দপ্তর থেকে এমন পূর্বাভাস আসার পর গতকাল বৃহস্পতিবার দেশটির পুঁজিবাজার লাফিয়ে ওঠে। আজ শুক্রবার কর্মসংস্থান নিয়ে প্রতিবেদন প্রকাশের কথা রয়েছে।

অস্ট্রেলিয়ার বেঞ্চমার্কে আজ এএসএক্স ২০০ সূচক ০.২ শতাংশীয় পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৯০ পয়েন্টে। অন্যদিকে চীনের প্রধান বেঞ্চমাকে সাংহাই কম্পোজিট সূচক ০.৫ শতাংশ বেড়েছে। বেড়েছে হ্যাংসেং সূচকও।

তবে দক্ষিণ কোরিয়ার বাজার এদিন সুযোগ নিতে পারেনি। দেশটির বেঞ্চমার্কে এদিন বাজার ০.১ শতাংশীয় পয়েন্ট কমে ১ হাজার ৯৫৫ পয়েন্টে শেষ হয়।

এদিকে, বাংলাদেশের প্রতিবেশি দেশ ভারতে মোদি সরকারের তৃতীয় বাজেট ঘোষণার পর থেকে চাঙ্গা রয়েছে বাজার। টানা ৪ দিনের মতো বেড়েছে সেনসেক্স ও নিফটি সূচক। সর্বশেষ শুক্রবার বোম্বে স্টক এক্সচেঞ্জে সেনসেক্স সূচক প্রায় ৪০ পয়েন্ট বেড়ে ২৪ হাজার ৬৪৬ পয়েন্টে অবস্থান করে।