বন্যার্তদের জন্য এনসিসি ব্যাংকের ১০ কোটি টাকা অনুদান
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২২-০৬-২৯ ১৮:০৪:৫১
সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে এনসিসি ব্যাংক লিমিটেড দেশের সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্থদের সহায়তায় মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে ১০ কোটি টাকার অনুদান প্রদান করেছে।
গণভবন থেকে ভার্চুয়ালি সংযুক্ত প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউসের হাতে অনুদানের চেক তুলে দেন এনসিসি ব্যাংক লিঃ এর উদ্যোক্তা পরিচালক ও সাবেক চেয়ারম্যান মোঃ আবদুল আউয়াল।
এসময় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ মামদুদুর রশীদ উপস্থিত ছিলেন।
এএ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














