অনুমোদন ছাড়া হজে গেলে ১০ হাজার রিয়াল জরিমানা
আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২০২২-০৬-২৯ ২০:২১:৫৭
সরকারি অনুমোদন নেই- এমন প্রত্যেক হজযাত্রীকে ১০ হাজার সৌদি রিয়াল (২ লাখ ৪৮ হাজার ৯১১ টাকা) জরিমানা গুণতে হবে। বুধবার (২৯ জুন) এক আদেশে এ তথ্য জানিয়েছে সৌদি আরব সরকার।
সরকারের জননিরাপত্তা বিভাগের মুখপাত্র সামি আল শুয়াইরেখ সাংবাদিকদের জানান, অবৈধ হাজিদের আটক করতে নিরাপত্তা বাহিনীর সদস্যরা এরই মধ্যে মক্কায় হাজিদের আবাস ও বিভিন্ন সড়কে টহল ও তল্লাশি শুরু করেছেন।
করোনা মহামারির কারণে ২০২০ সালে বিদেশিদের জন্য সীমান্ত বন্ধের পাশাপাশি হজেও নিষেধাজ্ঞা দেয় সৌদি সরকার। ২০২১ সালে কেবল সৌদি আরবের হাজিদের হজের অনুমতি দেওয়া হয়।
মহামারির দুই বছর পর, ২০২২ সালে বিদেশি হজযাত্রীদের জন্য ফের সীমান্ত খুলে দেয় সৌদি সরকার। সরকারি আদেশ অনুযায়ী চলতি বছর ১০ লাখ বিদেশি হজযাত্রীকে হজ পালনে সৌদিতে প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে।
এই সংখ্যা অবশ্য মহামারিপূর্ব সময়ের তুলনায় অর্ধেক। ২০১৯ সালে, অর্থাৎ করোনা মহামারির ঠিক আগের বছরে দেশটিতে হজের জন্য প্রবেশ করেছিলেন ২০ লাখেরও বেশি বিদেশি হজযাত্রী।
এম জি






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














