সাপ্তাহিক লেনদেনে লংকাবাংলা ফিন্যান্সের নেতৃত্ব

প্রকাশ: ২০১৬-০৩-০৫ ১৫:১১:৪১


LankaBanglaFinanceঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আলোচিত সপ্তাহে লেনদেনে নেতৃত্ব দিয়েছে লংকাবাংলা ফিন্যান্স কোম্পানি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসইর তথ্য অনুযায়ী, সপ্তাহজুড়ে কোম্পানিটি ৩ কোটি ৬৮ লাখ ৯৩ হাজার ৮৬৩টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ছিল ১৪৮ কোটি  ৩০ লাখ ৩৯ হাজার টাকা।

দ্বিতীয় স্থানে থাকা ওরিয়ন ফার্মা লিমিটেড সপ্তাহজুড়ে ২ কোটি ২০ লাখ ৫১ হাজার ৪৬০টি শেয়ার ৯০ কোটি ১১ লাখ ৫৫ হাজার টাকায় লেনদেন করেছে।

তালিকার তৃতীয় স্থানে থাকা সিঙ্গার  বাংলাদেশ সপ্তাহজুড়ে ৪২ লাখ ৬৩ হাজার ৯টি শেয়ার ৭৩ কোটি ১২ লাখ ৮৪ হাজার টাকায় লেনদেন করেছে।

এছাড়া তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন, ইফাদ অটোস,  বেক্সিমকো ফার্মা, বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলস, সিএমসি কামাল, কাশেম ড্রাইসেলস এবং স্কয়ার ফার্মা।