ইউক্রেনকে ১০০ কোটি পাউন্ড সহায়তার ঘোষণা যুক্তরাজ্যের
আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২০২২-০৬-৩০ ১১:৪২:৩৬
রাশিয়ার সঙ্গে চলমান যুদ্ধে ইউক্রেনকে ১০০ কোটি পাউন্ড সহায়তার ঘোষণা দিয়েছে যুক্তরাজ্য। বিমান প্রতিরক্ষাব্যবস্থা, ড্রোনসহ রাশিয়ার আক্রমণ প্রতিহত করতে এ সহায়তা দেওয়া হবে।
বুধবার যুক্তরাজ্য এই সহায়তার ঘোষণা দিয়েছে। খবর বিবিসির।
যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসনের কার্যালয় ডাউনিং স্ট্রিট এক বিবৃতিতে জানিয়েছে, রাশিয়া গত ফেব্রুয়ারিতে হামলার পর থেকে ইউক্রেনকে সামরিক সহায়তা দিয়ে আসছে। এ সহায়তা দিলে সেটির মোট পরিমাণ গিয়ে দাঁড়াবে ২৩০ কোটি পাউন্ডে।
এই বিবৃতিতে আরও বলা হয়েছে, এই সহায়তার মধ্যে রয়েছে অত্যাধুনিক বিমান প্রতিরক্ষাব্যবস্থা, ড্রোন, নতুন ইলেকট্রনিক যুদ্ধ সরঞ্জাম এবং ইউক্রেনীয় সেনাদের জন্য হাজার হাজার গুরুত্বপূর্ণ কিট।
এনজে






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














