টার্নওভারের শীর্ষে প্রকৌশল খাত

প্রকাশ: ২০১৬-০৩-০৫ ১৮:০৫:১৫


engeeniringসপ্তাহ শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টার্নওভারের শীর্ষে অবস্থান করছে প্রকৌশল খাত। আর সর্বনিম্নে অবস্থান করছে জুট খাত।

ইন্টারন্যাশনাল লিজিং সিকিউরিটিজ লিমিটেড সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, আলোচিত সপ্তাহে ডিএসই’র মোট লেনদেনের ১৮ দশমিক ৪ শতাংশ ছিল প্রকৌশল খাতের। দ্বিতীয় অবস্থানে ছিল ওষুধ ও রসায়ন খাত। লেনদেনে এ খাতের অংশ ছিল ১৪ দশমিক ১ শতাংশ। তৃতীয় অবস্থানে রয়েছে বস্ত্র খাত। ডিএসই’র মোট লেনদেনের ১২ দশমিক ৯ শতাংশ ছিল এ খাতের। চতুর্থ অবস্থানে ছিল আর্থিক খাত। ডিএসই’র মোট লেনদেনের ১১ দশমিক ৩ শতাংশ ছিল এ খাতের।

এছাড়া, বিদ্যুৎ ও জ্বালানি খাতের ১০ দশমিক ৭ শতাংশ, ব্যাংক খাতের ৮ শতাংশ, বিবিধ খাতের ৪ দশমিক ৫ শতাংশ, সিমেন্ট খাতের ৪ দশমিক ১ শতাংশ, খাদ্য ও আনষঙ্গিক খাতের ৩ দশমিক ৪ শতাংশ, টেলিযোগাযোগ খাতের ২ দশমিক ৮ শতাংশ, জীবন বিমা খাতের ২ দশমিক ৪ শতাংশ, আইটি খাত ও সিরামিক খাতের ছিল ১ দশমিক ৭ শতাংশ করে।

আর সেবা খাতের ১ দশমিক ২ শতাংশ, ভ্রমণ খাতের ১ দশমিক ১ শতাংশ, মিউচ্যুয়াল ফান্ড খাতের দশমিক ৬ শতাংশ, ট্যানারি খাতে দশমিক ৫ শতাংশ, জীবন বিমা খাতে দশমিক ৪ শতাংশ, পেপার খাতে দশমিক ২ শতাংশ এবং জুট খাতে দশমিক ১ শতাংশ।