ব্যাংক এশিয়ার পর্ষদ সভা বুধবার

প্রকাশ: ২০১৬-০৩-০৬ ১৩:৪২:৪১


Bank-Asia-Limitedআগামী ৯ মার্চ বুধবার অনুষ্ঠিত হবে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ব্যাংক এশিয়ার পরিচালনা পর্ষদ সভা। ওইদিন বিকেল ৪টায় সভা হবে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে গত ২৫ ফেব্রুয়ারি এই সভা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু তা স্থগিত করা হয়।

ওই বৈঠকে ব্যাংকের ৩১ ডিসেম্বর ২০১৫ সমাপ্ত বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

প্রসঙ্গত, ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লিস্টিং রেগুলেশন ১৯ (১) অনুযায়ী পর্ষদ সভা হওয়ার কথা থাকলেও আর্থিক প্রতিবেদনে বাংলাদেশ ব্যাংকের কাছ থেকে অনুমোদন নিতে হয়। তখন পর্যন্ত ব্যাংকের এ অনুমোদন নেওয়া বাকি ছিল। তাই সভাটি স্থগিত করা হয়।

ব্যাংকটি ২০০৪ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়।]