ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের পর্ষদ সভা ১৪ মার্চ
আপডেট: ২০১৬-০৩-০৭ ১৫:১৯:৩১
আগামী ১৪ মার্চ সোমবার অনুষ্ঠিত হবে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদ সভা। ওইদিন বিকেল সাড়ে ৩টায় এ সভা হবে। সিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্রে আরও জানা গেছে, বৈঠকে ব্যাংকটির ৩১ ডিসেম্বর ২০১৫ সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। সভায় আসতে পারে ব্যাংকের শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশের ঘোষণা। এই ব্যাংকটি ২০০৮ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়।
সানবিডি/ঢাকা/আহো






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













