বিকেলে বাংলাদেশ ল্যাম্পসের পর্ষদ সভা

প্রকাশ: ২০১৬-০৩-০৮ ১২:২৪:০৯


Bangladesh-Lamps-Limiteবাংলাদেশ ল্যাম্পস লিমিটেডের পরিচালনা পর্ষদ সভা অনুষ্ঠিত হবে আজ। এইদিন বিকেল ৩টায় এ সভা হবে। সিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্রে আরও জানা গেছে, বৈঠকে কোম্পানির ৩১ ডিসেম্বর ২০১৫ সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। সভায় আসতে পারে কোম্পানির শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশের ঘোষণা।

প্রসঙ্গত, গত ৩১ ডিসেম্বর ২০১৪ সমাপ্ত  হিসাব বছরে বাংলাদেশ ল্যাম্পস শেয়ারহোল্ডারদের জন্য ২০ শতাংশ লভ্যাংশ দেয়। যার পুরোটাই নগদ লভ্যাংশ।

আলোচিত বছরে কোম্পানিটি শেয়ার প্রতি আয় (ইপিএস) করে ২ টাকা ১২ পয়সা।

আজ ৮ মার্চ মঙ্গলবার পুঁজিবাজারে তালিকাভুক্ত এই কোম্পানিটি এখন পর্যন্ত লেনদেন সর্বশেষ লেনদেন করে ২১৯ টাকা দরে।

এই কোম্পানিটি ১৯৮১ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়।