কাল স্পট মার্কেটে যাচ্ছে আইডিএলসি ফিন্যান্স

প্রকাশ: ২০১৬-০৩-০৮ ১৪:১০:৩১


IDLCপুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি আইডিএলসি ফিন্যান্স লিমিটেড স্পট মার্কেটে যাচ্ছে কাল বুধবার। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র জানায়, কাল ৯ মার্চ ও তার পরদিন ১০ মার্চ পর্যন্ত এই কোম্পানির শেয়ারের লেনদেন স্পট মার্কেটে এবং ব্লক/অডলটে হবে। কোম্পানির রেকর্ড ডেট আগামী ১৩ মার্চ। রেকর্ড ডেটের কারণে ওইদিন শেয়ারটির লেনদেন বন্ধ থাকবে।

প্রসঙ্গত, গত ৩১ ডিসেম্বর ২০১৫ সমাপ্ত হিসাব বছরে আইডিএলসি ফাইন্যান্স লিমিটেডের পর্ষদ সভায় শেয়ারহোল্ডারদের জন্য ২৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর পুরোটাই নগদ।

একইসঙ্গে কোম্পানিটির অথরাইজড ক্যাপিটাল বা অনুমোদিত মূলধন বাড়ানোর সিদ্ধান্তও নিয়েছে। সূত্র মতে, কোম্পানিটির বর্তমানে অনুমোদিত মূলধন রয়েছে ৪০০ কোটি টাকা। ৬০০  কোটি টাকা বাড়িয়ে এটিকে ১০০০ কোটি টাকা করার সিদ্ধান্ত নিয়েছে আইডিএলসির পরিচালনা পর্ষদ।

কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৫ টাকা ৮১ পয়সা। শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ৩০  টাকা ৯৭ পয়সা।

আজ এই প্রতিবেদন লেখা পর্যন্ত কোম্পানিটি সর্বশেষ লেনদেন করে ৫৫ টাকা দরে। এই কোম্পানিটি ১৯৯২ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়।