ওয়ান ব্যাংকের ইপিএস-এনএভি দুটোই বেড়েছে
প্রকাশ: ২০১৬-০৩-০৮ ১৪:৫৬:৩৮
ব্যাংকিং খাতের কোম্পানি ওয়ান ব্যাংক লিমিটেডের শেয়ার প্রতি কনসোলিডেটেড আয় (ইপিএস) ও কনসোলিডেটেড সম্পদ মূল্য (এনএভি) দুটোই বেড়েছে। তবে একই রয়েছে লভ্যাংশের পরিমাণ। সমাপ্ত বছরে ব্যাংকটির কনসোলিডেটেড ইপিএস বড়েছে ১ দশমিক ৬০ শতাংশ ও কনসোলিডেটেড এনএভি বেড়েছে দশমিক ৯৩ শতাংশ। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
গত ২৫ ফেব্রুয়ারি বৃহস্পতিবার কোম্পানির ৩১ ডিসেম্বর ২০১৫ সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ তথ্য জানা যায়।
জানা গেছে, গত ৩১ ডিসেম্বর ২০১৫ সমাপ্ত হিসাব বছরে ব্যাংকটি শেয়ারহোল্ডারদের জন্য ২৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এছাড়া শেয়ার প্রতি কনসোলিডেটেড আয় করেছে ৩ টাকা ১৭ পয়সা। আর কনসোলিডেটেড নেট অ্যাসেট ভ্যালু (এনএভি) হয়েছে ১৮ টাকা ৪৫ পয়সা।
২০১৪ সালেও ব্যাংকটি ২৫ শতাংশ লভ্যাংশ দিয়েছিল। এছাড়া শেয়ার প্রতি কনসোলিডেটেড আয় করেছিল ৩ টাকা ১২ পয়সা ও কনসোলিডেটেড এনএভি ছিল ১৮ টাকা ২৮ পয়সা। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ব্যাংকটি আজ মঙ্গলবার সর্বশেষ লেনদেন করে ১৫ টাকা ৭০ পয়সা দরে। উল্লেখ্য, এই ব্যাংক ২০০৩ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়।
সানবিডি/ঢাকা/আহো






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













