সেনানিবাসের সিএসডিতে পেমেন্ট সুবিধা নিয়ে এল ট্যাপ
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২২-০৭-২৬ ২০:০৮:৪৬
দেশের সেনানিবাস এলাকাগুলোয় গ্রাহকদের কেনাকাটা সহজ করতে কাজ শুরু করেছে বাংলাদেশ সেনাবাহিনী পরিচালিত ট্রাস্ট ব্যাংক লিমিটেড এর অধীনস্থ প্রতিষ্ঠান ট্রাস্ট আজিয়াটা পে বা ট্যাপ। এখন থেকে ট্যাপের মাধ্যমে সহজেই সব সেনানিবাসের ক্যান্টিন স্টোরস ডিপার্টমেন্ট বা সিএসডিতে কেনাকাটা করা যাবে।
এ বিষয়ে ঢাকা সেনানিবাসে সিএসডির প্রধান কার্যালয়ে সিএসডি ও ট্যাপের মধ্যে একটি মার্চেন্ট পার্টনারশিপ চুক্তি সই হয়েছে।
ফলে এখন থেকে দেশের সব সেনানিবাসের সিএসডি থেকে কেনাকাটা করে ট্যাপের মাধ্যমে দাম পরিশোধ করা যাবে। গ্রাহকরা সিএসডির আওতায় ২৫ টি এক্সক্লুসিভ শপ, ২৭ টি সুপার শপ, ১৬ টি সিএসডি টেস (ডেলিভারিসহ), ক্যাপ্টেনস ওয়ার্ল্ড, ফার্মেসী ও সিএসডি মোটর পার্টস শপ থেকে ট্যাপের এ সেবা উপভোগ করতে পারবেন। এছাড়া ডিজিটাল পেমেন্টে গ্রাহকদের আরো উদ্বুদ্ধ করতে বিভিন্ন ধরনের অফার দেবে ট্যাপ যা পর্যায়ক্রমে কেনাকাটার সময় গ্রাহকরা উপভোগ করতে পারবেন।
এ বিষয়ে ট্যাপের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) দেওয়ান নাজমুল হাসান বলেন, ট্যাপ চালু হওয়ার পর থেকে আমরা মানুষকে ডিজিটাল পেমেন্ট এ অভ্যস্ত করতে কাজ করে যাচ্ছি। এর জন্য নতুন নতুন উদ্যোগও আমরা গ্রহণ করেছি। ট্যাপের ম্যাধমে রিক্সা ভাড়া, যাকাত দেয়ার ব্যবস্থাও চালু করেছি আমরা। দেশের সেনানিবাসের সিএসডিতে মার্চেন্ট ব্যবস্থা চালু করায় গ্রাহকরা আরও বেশি সুবিধা উপভোগ করতে পারবেন বলে আমাদের প্রত্যাশা।
এএ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














