উত্তরা ব্যাংকের পর্ষদ সভা ১৬ মার্চ
আপডেট: ২০১৬-০৩-০৮ ১৭:০০:০২
উত্তরা ব্যাংকের পরিচালনা পর্ষদ সভা অনুষ্ঠিত হবে আগামী ১৬ মার্চ। ওইদিন বিকেল সাড়ে ৩টায় এ সভা হবে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্রে আরও জানা গেছে, বৈঠকে ব্যাংকের ৩১ ডিসেম্বর ২০১৫ সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। সভায় আসতে পারে ব্যাংকের শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশের ঘোষণা। ব্যাংকটি ঢাকা স্টক এক্সচেঞ্জের লিস্টিং রেগুলেশন১৯(১) অনুযায়ী সভাটি করবে।
প্রসঙ্গত, গত ৩১ ডিসেম্বর ২০১৪ সমাপ্ত হিসাব বছরে উত্তরা ব্যাংক লিমিটেড শেয়ারহোল্ডারদের জন্য ২০ শতাংশ লভ্যাংশ দেয়। এর পুরোটাই নগদ লভ্যাংশ। আলোচিত বছরে ব্যাংকটি শেয়ার প্রতি কনসোলিডেটেড আয় (ইপিএস) করেছে ৩ টাকা ৫১ পয়সা। আর নেট অ্যাসেট ভ্যালু (এনএভি) হয়েছে ৩০ টাকা ৫৪ পয়সা।
আজ দিনশেষে ব্যাংক সর্বশেষ শেয়ার লেনদেন করে ২০ টাকা ৭০ পয়সা দরে। এটি ১৯৮৪ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়।
সানবিডি/ঢাকা/আহো






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













