১৫ মার্চ মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংকের পর্ষদ সভা

আপডেট: ২০১৬-০৩-০৮ ১৭:০৩:৩৬


MTB-525x400মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংকের পরিচালনা পর্ষদ সভা অনুষ্ঠিত হবে আগামী ১৫ মার্চ। ওইদিন বিকেল সাড়ে ৪টায় এ সভা হবে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্রে আরও জানা গেছে, বৈঠকে ব্যাংকের ৩১ ডিসেম্বর ২০১৫ সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। সভায় আসতে পারে ব্যাংকের শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশের ঘোষণা। ব্যাংকটি ঢাকা স্টক এক্সচেঞ্জের লিস্টিং রেগুলেশন১৯(১) অনুযায়ী সভাটি করবে।

প্রসঙ্গত, গত ৩১ ডিসেম্বর ২০১৪ সমাপ্ত  হিসাব বছরে মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড (এমটিবি) শেয়ারহোল্ডারদের জন্য ২০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর পুরোটাই বোনাস লভ্যাংশ।

আলোচিত বছরে ব্যাংকটি শেয়ার প্রতি আয় (ইপিএস) করেছে ৩ টাকা ১২ পয়সা। শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভি) দাড়িয়েছে ২২ টাকা। আজ ৮ মার্চ কোম্পানিটির শেয়ার সর্বশেষ লেনদেন হয় ১৬ টাকা ৪০ পয়সা দরে। এই ব্যাংকটি পুঁজিবাজারে তালিকাভুক্ত হয় ২০০৩ সালে।

সানবিডি/ঢাকা/আহো