৪৩তম বিসিএস: প্রশ্নের ভুল শনাক্তে পিএসসির বিশেষ কমিটি
নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২২-০৭-২৮ ১৮:৪২:৪০
৪৩তম বিসিএসের লিখিত পরীক্ষার প্রশ্নে কোনো ভুল আছে কি না, তা যাচাই করতে বিশেষ তদন্ত কমিটি করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। কমিটিতে পিএসসির চারজন সদস্য ও পরীক্ষা নিয়ন্ত্রককে রাখা হয়েছে বলে পিএসসি সূত্রে জানা গেছে।
বুধবার (২৭ জুলাই) গাণিতিক যুক্তি ও মানসিক দক্ষতা পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষা হওয়ার পর চাকরিপ্রার্থীরা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশ্নের ভুল নিয়ে সমালোচনা শুরু করে। এর প্রেক্ষিতে পিএসসি কমিটি করার সিদ্ধান্ত নেয়।
পিএসসি সূত্র জানায়, গাণিতিক যুক্তি ও মানসিক দক্ষতা পরীক্ষার প্রশ্নপত্র নিয়ে সামাজিক মাধ্যমে প্রার্থীদের বিভিন্ন মন্তব্য পিএসসির দৃষ্টিগোচর হয়েছে। এ কারণেই কমিটি করা হয়েছে। প্রশ্নে কোনো ভুল থাকলে, কমিটি তা চিহ্নিত করবে। তারপর পরবর্তী করণীয় সম্পর্কে সিদ্ধান্ত নেওয়া হবে।
এম জি






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














