গেইনারের শীর্ষে জিপিএইচ ইস্পাত

আপডেট: ২০১৬-০৩-১০ ১৭:৪৪:২১


gph-ispatজিপিএইচ ইস্পাত লিমিটেড আজ বৃহস্পতিবার টপটেন গেইনারের নেতৃত্বে রয়েছে। এইদিন কোম্পানির শেয়ারটির দর বেড়েছে ২ টাকা ৯ পয়সা বা ৯ দশমিক ৭৬ শতাংশ। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসইর তথ্য অনুযায়ী, শেয়ারটি আজ সর্বশেষ লেনদেন হয় ৩২ টাকা ৬০ পয়সা দরে। এদিন কোম্পানির ৫ লাখ ৩ হাজার ৭৯৫টি শেয়ার ৭৭ বারে লেনদেন হয়।

গেইনার তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে পদ্মা অয়েল কোম্পানি। আজ কোম্পানির প্রতিটি শেয়ারের দর বেড়েছে ১১ টাকা ৭ পয়সা বা ৭ দশমিক ১৭ শতাংশ। এদিন শেয়ারটি সর্বশেষ লেনদেন হয় ১৭৪ টাকা ৯০ পয়সা দরে। আজ কোম্পানির ১ লাখ ১২ হাজার ১৭৯টি শেয়ার ৫৯১ বারে লেনদেন হয়।

তালিকার তৃতীয় স্থানে থাকা ইস্টার্ন ব্যাংকের শেয়ার দর বেড়েছে ১ টাকা ৫ পয়সা বা ৫ দশমিক ৯৮ শতাংশ।

এছাড়া গেইনার তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- ব্যাংক এশিয়া, এমারেল্ড অয়েল ইন্ডাস্ট্রিজ লিমিটেড, খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেড, ইস্টার্ন লুব্রিকেন্টস, মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড, ফিনিক্স ফাইন্যান্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড এবং গ্লোবাল হেভি কেমিক্যালস লিমিটেড।