মীরসরাইয়ে অগ্নিকাণ্ডে ৫ বসতঘর পুড়ে ছাই
নিজস্ব প্রতিবেদক আপডেট: ২০২২-০৮-০২ ১১:৩২:১০
চট্টগ্রামের মীরসরাইয়ে আগুনে পুড়ে পাঁচটি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। সোমবার (১ আগস্ট) দুপুরে উপজেলার ওসমানপুর ইউনিয়নের পূর্ব সাহেবপুর গ্রামে এই ঘটনা ঘটে। আগুনে প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো।
খবর পেয়ে মীরসরাই ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের একটি ইউনিট দুই ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।
এ বিষয়ে ওসমানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মফিজুল হক বলেন, ‘অগ্নিকাণ্ডে পূর্ব সাহেবপুর গ্রামের মৃত দেলোয়ার হোসেনের পাঁচ ছেলের বসতঘর ও রান্নাঘর পুড়ে ছাই হয়ে গেছে। শরীরের কাপড় ছাড়া আর কিছুই রক্ষা করা সম্ভব হয়নি। আমি ব্যক্তিগতভাবে তাদের আর্থিক সহায়তা করেছি। এ ছাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাকে বিষয়টি অবহিত করেছি, সরকারিভাবে সহায়তা করার জন্য।’
মীরসরাই ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা ইমাম হোসেন পাটোয়ারী বলেন, ‘আগুনের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।’
এনজে






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













