চলন্ত বাসে শিশুকে ছিটকে ফেলে মাকে গণধর্ষণ!
প্রকাশ: ২০১৬-০৩-১০ ১৮:৩১:৩৪
চলন্ত বাসে মাত্র দুই সপ্তাহের শিশুকে ছিটকে ফেলে মাকে গণধর্ষণ করেছে বাসের ড্রাইভার ও কনডাক্টর! ভারতের রামপুরে এমন ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে।
রামপুর থেকে সোমবার গভীর রাতে ২৮ বছরের ওই নারী দুই শিশু পুত্র নিয়ে প্রায় ফাঁকা একটি বাসে উঠে ছিলেন। কিছুক্ষণের মধ্যেই অন্য যাত্রীরা একে একে বাস থেকে নেমে যান। এরপরই ওই নারী যাত্রীর ওপর আক্রমণ করে বাসের ড্রাইভার ও কনডাক্টর। এসময় নারীর কোলেই ছিলো সপ্তাহের শিশু পুত্র। কিন্তু ধর্ষকরা শিশুসহ নারীর ওপর ঝাঁপিয়ে পড়লে; আত্মরক্ষার সময় নিগৃহীতার কোল থেকে ছিটকে পড়ে তার কোলের শিশু। যৌন নির্যাতনের পর ওই নিগৃহীতাকে ধর্ষকরা রাস্তায় ফেলে পালিয়ে যায়।
মঙ্গলবার সারা পৃথিবীতে বেশ ঢাকঢোল পিটিয়ে পালিত হয়েছে ১০৭তম বিশ্ব নারী দিবস। তার ঠিক এক দিন আগে ভারতের উত্তরপ্রদেশ মনে করিয়ে দিল ২০১২ সালের দিল্লির গণধর্ষণের বিভৎসতাকে। চলন্ত বাসে নৃশংসভাবে গণধর্ষণের শিকার হয়েছিলেন এক নারী।
অভিযুক্তরা এখনো অধরা রয়েছে। আর এ ব্যাপারে একটি সাধারণ ডায়েরী হয়েছে।






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














